ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গামাটিতে দুইজন নিহত

ads

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। তারা জেএসএস’র সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।


তিনি আরো জানান, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ads
ads
ads

Our Facebook Page